আটঘরিয়া প্রতিনিধি : সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নুরুজ্জামান বিশ^াস এমপি বলেছেন, সারা বাংলাদেশে উন্নয়নের রোল মডেলের হেড মাস্টার হচ্ছেন শেখ হাসিনা। এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায়। বিশে^র সকল দেশের সাথে তাল মিলিয়ে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নত শীল দেশে পরিনত করছে। আগামী নির্বাচনে নৌকা জিতলে আরো উন্নয়ন হবে। তাই নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তি শালী করার আহবান জানান তিনি। গতকাল বুধবার সকালে পারখিদিরপুর ডিগ্রী কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা গুলো বলেন। পারখিদিরপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীনবরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সভাপতিত্ব করেন উক্ত কলেজের সভাপতি ও আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল গফুর মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন, মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইন্তাজ আলী খান, সাধারণ সম্পাদক জিন্নাত আলী, প্রধান শিক্ষক রইচ উদ্দিন রবি, আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পারখিদিরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম নাজমুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক রবিউল ইসলাম ও প্রভাষক শরিফুল ইসলাম চন্দন। অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা,অভিভাবক ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
