স্টাফ রিপোর্টার : ধর্ষন মামলার এজাহারনামীয় এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ এর নির্দেশনায় গতকাল দুপুরে স্কোয়াড্রন লীডার তৌহিদুল মবিন খান এবং সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার আটঘরিয়া থানার লক্ষীপুর ইউনিয়নের কৈজুরি গ্রামের শরিফুল ইসলাম (টুকু ডাক্তার) এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে টাঙ্গাইল জেলার টাঙ্গাইল থানার মামলা নং-২৮, তারিখ ৩১/০১/২০২৩ খ্রিঃ; ধারাঃ ৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ মূলের ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী ফয়সাল আহম্মেদ রাজু (২০) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী রাজুকে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টাঙ্গাইল জেলার টাঙ্গাইল থানার সূত্রোক্ত মামলার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) মাসুদ রানার কাছে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
