এফএনএস স্পোর্টস: মাঝমাঠ থেকেই এমরে ক্যানের চোখ ধাঁধানো দূরপাল্লার শটের বল পৌঁছে গেছে জালে। শেষ মুহুর্তে গোল করেন অধিনায়ক মার্কো রিউস। এতেই প্রতিবেশী বোচুমকে ২-১ গোলে হারিয়ে গত বুধবার জার্মান কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে বরুশিয়া ডর্টমসুন্ড। গত সেপ্টেম্বরের শেষভাগে কোচের দায়িত্ব গ্রহনের পর থেকে পাঁচবারের জার্মান কাপ বিজয়ী বোচুমকে গড়ে তুলছিলেন থমাস লেচ। এর আগে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে তারা। গত বুধবার ম্যাচের আকর্ষনীয় দিক ছিল ক্যানের গোলটি। দ্রুত সিদ্ধান্ত নিয়ে মাঝমাঠ থেকেই আচমকা শটের গোলে ডর্টমুন্ডকে এগিয়ে দেন তিনি। ওই সময় প্রতিপক্ষের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে বক্স থেকে কিছুুটা বেরিয়ে এসেছিলেন বোচুমের গোল রক্ষক ম্যানুয়েল রিম্যান। তার ধারনা ছিল মাঝমাঠের বৃত্তে পাওয়া বল নিয়ে দ্রুত এগিয়ে আসতে পারেন ক্যান। তাকে রুখে দিতেই কিছুটা এগিয়ে এসেছিলেন ওই গোল রক্ষক। কিন্তু সেই পথেই হাঁটেননি লিভারপুল ও জুভেন্টাসের সাবেক মিডফিল্ডার। ম্যাচের ৪৫ মিনিটে বল নিয়ন্ত্রনে নিয়েই দূরপাল্লার শট নেন তিনি। এতেই ১-০ গোলের লিড পেয়ে যায় ডর্টমুন্ড। ম্যাচ শেষে ক্যান স্কাই জার্মানিকে বলেন,‘ আসলে বলে আমি জুতসইভাবে আঘাত করতে পারিনি। তবে শেষ পর্যন্ত সেটি জালেই গেছে। এটি ছিল চমৎকার একটি গোল। ’ম্যাচের ৫৯ মিনিটে ডর্টমুন্ডের কোচ এডিন টেরজিককে আরো একটি দারুন সফলতা উপহার দিতে চেয়েছিলেন ইংল্যান্ডের কিশোর তারকা জেমি বাইনো-গিটেনস। এ সময়ে লাফিয়ে উঠে ক্রসের বলে হেড দিতে গিয়ে কুনুয়ে লাগিয়ে দেন তিনি। ম্যাচের ৬৪ মিনিটে পেনাল্টি থেকে বোচুমের হয়ে গোলটি পরিশোধ করে দেন অস্ট্রিয়ান মিডফিল্ডার কেভিন স্টোগার (১-১)। এর তিন মিনিট পর অধিনায়ক রিউসকে মাঠে আনেন ডের্টমুন্ডের কোচ টেরজিক। তিন মিনিট পরেই গোল করে ডর্টমুন্ডের জয় নিশ্চিত করেন দুইবারের এই জার্মান কাপ বিজয়ী। ম্যাচের ৭০ মিনিটে জুড বেলিংহামের নিখুঁত পাসের বল ফাকা পোস্টে জড়িয়ে দেন রিউস (২-১)।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
