স্টাফ রিপোর্টার : নগর থেকে শুরু করে গ্রামীণ জীবনের যোগাযোগ ব্যবস্থাকে সহজতর করতে সরকারের নানামুখী উদ্যোগ অব্যাহত রয়েছে। এসকল উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে সড়কের চেহারা বদলে দিয়েছে আওয়ামীলীগ সরকার। সোমবার দুপুরে এলজিইডির বাস্তবায়নে পৌর এলাকার বৌবাজার থেকে সাধুপাড়া পর্যন্ত একটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি এসব জানান। তিনি জানান, রাস্তাঘাট থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়নে সরকারের পক্ষ থেকে ব্যাপক কাজ হচ্ছে। যেনো মানুষ স্বস্তির সাথে চলতে পারে। বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার মুল লক্ষ্য এটি। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে সেই লক্ষ্য পূরণে সবার সহযোগিতা প্রয়োজন। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোশারফ হোসেন, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আব্দুল আজিজ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামলীগ নেতা কামরুজ্জামান রকি, ২নং ওয়ার্ড কাউন্সিলর হাসিমুজ্জামান হাসিম, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রমজান আলী চাঁদু, জেলা ছাত্রলীগের সাবেক নেতা সরদার স্বপন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি ফিরোজ খানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
