এফএনএস স্পোর্টস: সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি এবং টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল সোমবার সকালে ঢাকা পৌঁছান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন দেশি-বিদেশি ক্রিকেটারদের লজিস্টিকস সার্পোট দেওয়া ওয়াসিম খান। বিপিএলের মাঝপথে দুদিনের বিশ্রাম পায় সাকিব আল হাসানের দল ফরচুন বরিশাল। ইতোমধ্যেই প্লে-অফ নিশ্চিত করেছে দলটি। প্রথম পর্বের বাকি দুই ম্যাচ এখন কেবল মাত্রই আনুষ্ঠানিকতা। তাই বিশ্রামের এই সুযোগ কাজে লাগাতে গত শুক্রবার রাতে ওমরাহ পালন করতে সৌদির উদ্দেশ্যে উড়াল দেন সাকিব। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে সাকিবের ফরচুন বরিশাল। জানা গেছে ওই ম্যাচে খেলবেন জাতীয় দলের এই তারকা খেলোয়াড়ও। উল্লেখ্য, বিপিএলের ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিতের পাশাপাশি পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে সাকিবের বরিশাল। আর ব্যাট হাতে ৩৪৭ আর বল হাতে ৬ উইকেট নিয়ে দলের জয়ে ভালোভাবেই অবদান রাখছেন তিনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
