এফএনএস স্পোর্টস: মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স। তার পরেও দলটি চিন্তা মুক্ত থাকতে পারছে কই? অধিনায়ক মাশরাফির ইনজুরি দুশ্চিন্তায় ফেলেছে তাদের। বাংলাদেশের সাবেক অধিনায়ক বিপিএলের সর্বশেষ ম্যাচটি খেলতে পারেননি। তার অনুপস্থিতিতে মুশফিক নেতৃত্ব দিলেও জয় বঞ্চিত ছিল সিলেট। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আগামীকাল বুধবার খুলনা টাইগার্সের মুখোমুখি হবে সিলেট। প্রথম কোয়ালিফায়ার খেলতে হলে ম্যাচটি তাদের জিততেই হবে। এ ক্ষেত্রে মাশরাফির মতো প্রেরণদায়ী একজনকে ভীষণ প্রয়োজন। নাহলে টেবিলের তিন নম্বরে চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। এমনিতে দুই পাকিস্তানি ক্রিকেটার ইমাদ ওয়সিম ও মোহাম্মদ আমিরকে হারিয়ে বোলিং আক্রমণে ধার কমে গেছে। নতুন করে মাশরাফিকে পাওয়া না গেলে নিশ্চিত ভাবেই পিছিয়ে পড়বে শিরোপা প্রত্যাশী সিলেট। কিন্তু ওই ম্যাচে মাশরাফিকে পাওয়া যাবেই, এমনটা নিশ্চিত করে বলতে পারছে না দলটির ব্যাটিং কোচ তুষার ইমরান। গতকাল সোমবার মিরপুর শেরে বাংলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কোচ বলেছেন, ‘মাশরাফি আগামী ম্যাচে অনিশ্চিত। ফিজিওর সিদ্ধান্তের ওপর তার খেলা নির্ভর করবে। তবে আশা করছি, সামনের ম্যাচে না পেলে কোয়ালিফায়ারে আমরা মাশরাফিকে পাবো।’
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
