নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক শিমুল হত্যাকান্ডে বিচার শুরুর দাবি জানিয়েছেন জেলা ও উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। গতকাল শুক্রবার (৩ ফেব্রয়ারি) দুপুরে সাংবাদিক শিমুল হত্যাকান্ডে ৬ষ্ঠ বার্ষিকী উপলক্ষে শাহজাদপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ৬ বছর পেরিয়ে গেলেও নানা জটিলতার কারণে শিমুল হত্যার বিচার শুরু হয়নি। এ হত্যা মামলার সব প্রতিবন্ধকতা দূর করে অবিলম্বে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জোর দাবি জানান গণমাধ্যমকর্মীরা। শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন দৈনিক সমকালের সহযোগী সম্পাদক সবুজ ইউনুস। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি এমএ জাফর লিটন, বিআরডিবি চেয়ারম্যান ভিপি লুৎফর রহমান, সাংবাদিক শফিউল হাসান চৌধুরী লাইফ, আতিকুল ইসলাম ও কল্যাণ ভৌমিক। এ সময় নিহত শিমুলের স্ত্রী নুরুন নাহার, ছেলে আল নোমান নাজ্জাশি সাদিক, মেয়ে তামান্না-ই-ফাতেমা, শাহজাদপুর সমকাল প্রতিনিধি কোরবান আলী লাবলু, সাংবাদিক মুমীদুজ্জামান জাহান, এম এ জাফর লিটনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
