এফএনএস বিদেশ : প্রায় এক বছর ধরে রাশিয়ার হামলা মোকাবিলা করছে ইউক্রেন। এরই মাঝে অদূর ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হবার স্বপ্ন দেখছে দেশটি। এমনই প্রেক্ষাপটে গতকাল শুক্রবার কিয়েভে বসছে ইইউ-ইউক্রেন শীর্ষ সম্মেলন। ইতোমধ্যেই ইউরোপীয় ইউনিয়নের নেতারা কিয়েভে পৌঁছেছেন। এদিকে,গত বৃহস্পতিবারই ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন ও ইউরোপীয় সরকার পরিষদের প্রধান শার্ল মিশেল ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসছেন। ইইউ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ইউক্রেনের শীর্ষ সরকারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন। বৃহস্পতিবারের আলোচনার পর জেলেনস্কি বলেন, একমাত্র শক্তিশালী ইউক্রেন ও শক্তিশালী ইউরোপীয় ইউনিয়ন মিলে ও আরও সমন্বয়ের মাধ্যমে কাক্সিক্ষত জীবনযাত্রা অর্জন করা সম্ভব। এভাবেই বাধা ও হুমকি সত্ত্বেও মানুষ শক্তি ও প্রেরণা নিয়ে এগিয়ে যেতে পারবে। আপাতত জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে আরও কড়া নিষেধাজ্ঞার দাবি করছেন। ইউক্রেনের উপর রাশিয়ার হামলার বর্যপূর্তি উপলক্ষে ইইউ নতুন দফার শাস্তিমূলক পদক্ষেপের যে প্রস্তুতি নিচ্ছে, তা যথেষ্ট জোরালো নয় বলে তিনি হতাশা প্রকাশ করেন। ২৪শে ফেব্রুয়ারির আগে রাশিয়ার উপর ইইউ দশম দফা নিষেধাজ্ঞার গুচ্ছ অবশ্য চূড়ান্ত হয়নি। ইউক্রেনের জন্য মানবিক, আর্থিক, অর্থনৈতিক ও সামরিক সহায়তা দিয়ে এলেও দেশটিকে দ্রুত পূর্ণ সদস্য করার কথা এখনো ভাবতে পারছে না ইইউ। রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ইইউ আইন প্রণয়নের প্রক্রিয়া শেষ করতে অনেক বছর সময় লাগবে বলে কিয়েভকে মনে করিয়ে দিয়েছেন ব্রাসেলসের কর্মকর্তারা। তবে ইউক্রেনের সরকার দ্রুত সব শর্ত মেনে চলতি বছরের শেষেই আনুষ্ঠানিকভাবে যোগদান সংক্রান্ত আলোচনা শুরু করতে চান। উল্লেখ্য, সদস্যপদের কঠিন শর্ত পূরণ করতে একাধিক দেশ অনেক বছর বা দশক ধরে যেখানে অপেক্ষা করে রয়েছে। তবে আবেদনের ঠিক পরেই ইউক্রেনকে প্রার্থী দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে ইইউ ইতোমধ্যেই প্রথা ভেঙেছে। যেখানে আবেদনের প্রায় এক দশক পর ২০১৩ সালে ইইউ-র সর্বশেষ সদস্য হিসেবে যোগদান করেছিল ক্রোয়েশিয়া। পোল্যান্ডের প্রায় ২০ বছর সময় লেগেছিল।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
