বিপিএল মাতাতে মাশরাফির সিলেটে ইরফান ও নাইব
এফএনএস স্পোর্টস: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরে খেলতে সিলেট স্ট্রাইকার্স দলে যোগ দিয়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফান ও আফগানিস্তানের গুলবাদিন নাইব। ইরফান ও নাইবের যোগদানের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি। ইরফান-নাইবের একসাথে ছবি দিয়ে ক্যাপশনে সিলেট লিখেছে, ‘পাকিস্তানী পেসার মোহাম্মদ ইরফান ও আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইব যোগ দিয়েছেন স্ট্রাইকার্স শিবিরে। তাদের উপস্থিতি আরো শক্তিশালী করে তুলবে দলকে।’ ইরফানকে সরাসরি চুক্তিতে ও নাইবকে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে দলে নিয়েছে সিলেট। লিগ পর্বে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৮টি জয় ও ২টি হারে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
