স্টাফ রিপোর্টার : শহরের পৈলানপুর থেকে ৪ গ্রাম হেরোইনসহ জাহিদুল ইসলাম ওরফে পেংগা (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আটককৃত পেংগা পৌর এলাকার চক পৈলানপুর মাঠপাড়ার শাজাহান আলীর ছেলে ও এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা বলে জানায় অভিযানিক দল। বুধবার রাতে তাকে আটক করা হয় পৈলানপুরের মায়রা তলা মোড় থেকে। পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ অঞ্চলের সিনিয়র ইন্সপেক্টর শাহজালাল খান মামুন ও উপ-পরিদর্শক আব্দুল ওয়াহাবের নেতৃেেত্ব পেংগাকে আটক করেন। পরে তার দেহ তল্লাশী করে পলিথিনে মোড়ানো ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
