স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, প্রখ্যাত শ্রমিক নেতা এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ^াস গতকাল ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তিলাভ করেছেন। মহামান্য হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ এর আদালতে সোমবার দুপুরে তার জামিন মঞ্জুর করেন। গত বছরের ৭ ডিসেম্বর বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক করে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। পরে পল্টন থানার বিস্ফোরক আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। প্রথমে মেট্রোপলিটন ম্যাজেস্টেট ও মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করেন। পরে হাইকোর্টে জামিন আবেদন করলে, সোমবার মহামান্য হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন। এদিকে শিমুল বিশ^াসের মুক্তিলাভের সময়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী জেলগেটে অপেক্ষামান ছিলেন। তারা তাদের প্রিয় নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় শিমুল বিশ^াস সংক্ষিপ্ত বক্তব্যে বলেন সংগ্রামের মধ্য দিয়েই ফ্যাসিবাদী জুলুমবাজ সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুন:উদ্ধার করা হবে। মানুষের ভোঠের অধিকার ও বাক স্বাধীনতাকে ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলে আওয়ামীলীগ সরকারের অত্যাচার ও নির্যাতনের অবসান ঘটাতে হবে। পরে নেতাকর্মীরা শিমুল বিশ^াসকে তার বাড়িতে পৌছে দেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
