এফএনএস বিনোদন: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশিদের সবচেয়ে বড় আয়োজনের নাম ‘আনন্দমেলা’। প্রতি বছর এই আয়োজনের মাধ্যমে কয়েক হাজার বাঙালির সমাবেশ ঘটে। প্রতি আয়োজনেই বাংলাদেশ থেকে একঝাঁক তারকাশিল্পী অংশ নেন। প্রবাসী আমেরিকানদের নেচে গেয়ে মাতিয়ে আসেন তারা। এবারও হচ্ছে সেই আয়োজন। আগামী (১৭ ও ১৮) জুন অনুষ্ঠিতব্য এবারের আয়োজনে বাড়তি চমকের কথা জানালেন অনুষ্ঠানটির আয়োজক মুহাম্মদ আলী। তিনি জানান, এবারের আয়োজনে চমক হিসেবে থাকছেন একঝাঁক শিল্পী। এরমধ্যে রয়েছেন কুমার বিশ্বজিৎ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, পলাশ প্রমুখ। মুহাম্মদ আলী বলেন, ‘ইতোমধ্যে এই তারকাদের সঙ্গে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। প্রতি বছর অ্যাঞ্জেলেসের বাঙালিরা এই অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করে থাকেন। কারণ, বিশাল পরিসরে এমন আয়োজন আর হয় না। এটা বাঙালিদের মিলনমেলায় পরিণত হয়। এবার এই তারকাদের উপস্থিতিতে নতুন মাত্রা পাবে বলেই আমি বিশ্বাস করছি।’ উপরোক্ত শিল্পীসহ আয়োজনে আরও যোগ দিচ্ছেন আনিকা কবির শখ, নিরব হোসেন, মামনুন ইমন, ফারিয়া শাহরিন, রুবিনা রেজা জুঁই, সামিরা খান মাহি, কেয়া পায়েল প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নীল হুরের জাহান। আয়োজক জানান, অলাভজনক আয়োজন ‘আনন্দমেলা’। মূলত যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের আনন্দ দিতেই এই আয়োজন করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
