সুজানগর প্রতিনিধি ঃ পাবনার সুজানগরের সাগরকান্দী ইউনিয়নের কদিম মালঞ্চি উচ্চ বিদ্যালয়ে অবৈধভাবে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করার পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্বয়ং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান ওই কমিটি গঠন করতে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে অবৈধ ওই কমিটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির জন্য পাবনার সিনিয়র সহকারী জজ আদালতে আবেদন করা হয়েছে।
জানা যায়, বিদ্যালয়ের পূর্বের পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় পরবর্তীতে সমঝোতার মাধ্যমে ৮সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়। নিয়ম অনুযায়ী ওই ৮সদস্যর মধ্য থেকে অথবা কোন শিক্ষানুরাগী ব্যক্তিকে সভাপতি করে কমিটি অনুমোদনের জন্য শিক্ষা বোর্ডে পাঠাতে হয়। প্রাপ্ত অভিযোগ অনুযায়ী সভাপতি পদে মোঃ শামীম রেজা এবং আমজাদ হোসেন লালন নামে দুইজন প্রতিদ্বন্দ্বি থাকলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান হাফিজ অনিয়মের আশ্রয় নিয়ে তথা অসৎ উদ্দেশ্যে শামীম রেজার নাম উপেক্ষা করে অতি গোপনীয়ভাবে তার মতাদর্শের ব্যক্তি আমজাদ হোসেনকে সভাপতি প্রস্তাব করে কমিটি অনুমোদনের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে পাঠান। সেই সঙ্গে বিদ্যালয়ের অভিভাবক নয় এমন দুইজন ব্যক্তিকে ওই কমিটির সদস্য হিসেবে নাম অন্তর্ভুক্ত করা হয়। বিষয়টি জানাজানি হলে অবৈধ ওই কমিটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষে উক্ত শামীম রেজা রাজশাহী শিক্ষা বোর্ডের পরিদর্শক এবং সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন। সেই সঙ্গে অবৈধ ওই কমিটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির জন্য পাবনার সিনিয়র সহকারী জজ আদালতে আবেদন করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মনোয়ার হোসেন বলেন ওই কমিটি গঠনে যথাযথ নিয়ম অনুসরণ করা হয়েছে। কোন কেউ কোন অনিয়মের আশ্রয় নেয়নি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
