সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় বখাটেদের আড্ডা ও উপদ্রব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে অভিভাবকদের মাঝে হতাশা দেখা দিয়েছে।
জানা যায়, এক শ্রেণির সঙ্গবদ্ধ বখাটের দল এলাকার ছাত্রীরা স্থানীয় স্কুল-কলেজে যাওয়ার সময় এবং ছুটি হওয়ার সময় ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে অবস্থান নিয়ে বখাটেপনা করে থাকে। অনেক সময় এ নিয়ে বখাটেদের সাথে ভুক্তভোগী ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে ঝগড়া বিবাদও হয়। স্থানীয় অভিভাবক আব্দুল হাই বলেন এলাকার ছাত্রীরা যখন স্থানীয় স্কুল-কলেজে যায় এবং ক্লাস শেষে বাড়ি ফেরে তখন বখাটের দল তাদের পিছু নিয়ে কটুক্তি করার পাশাপাশি নানাভাবে উত্ত্যক্ত করে। অনেক সময় ছাত্রীরা এ বিষয়ে প্রতিবাদ করলে বখাটেরা তাদের দেখে নেবে বলেও হুমকি দেয়। একই এলাকার অভিভাবক আবুল কালাম বলেন আগে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে নিশ্চিন্তে থাকতাম। কিন্তু ইদানিং স্কুল-কলেজ এলাকায় বখাটেদের উপদ্রব দেখে চিন্তিত হয়ে পড়েছি। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন বখাটেদের উপদ্রব বন্ধে মাঝে মধ্যেই স্থানীয় স্কুল-কলেজ এলাকায় পুলিশি অভিযান পরিচালিত হচ্ছে। প্রয়োজনে বখাটের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
