আটঘরিয়া প্রতিনিধি : আটঘরিয়ার কৃষকদের ফলন বাড়াতে সমলয় পদ্ধিতি বোরো চারা রোপনের প্রস্তুুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে ট্রে পদ্ধতিতে বীজতলা তৈরী ও চারা উৎপাদন শেষের দিকে পৌঁছাছে তাদের। সরজমিনে উপজেলার অভিরামপুর মাঠে দেখা যায় বীজতলা তৈরীর নতুন এক ভিন্ন চিত্র। এসময় ভালো মানের চারা উৎপাদনের জন্য উন্নত প্রযুক্তির মাধ্যমে ট্রে-তে গজিয়ে ওঠা চারাগুলো যত্ন নিচ্ছিলেন কৃষকরা। কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, মানুষ বাড়লেও, বাড়ছে না কৃষি জমি। তাই স্বল্প জমিতে অধিক ধান উৎপাদন করে মানুষের খাদ্য চাহিদা পুরণ করতে হবে। কৃষি মন্ত্রণালয়ের এমন নির্দেশনায় উপজেলায় উন্নত প্রযুক্তির মাধ্যমে সমলয় পদ্ধিতে বোরো ধান চাষাবাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই মধ্যে সরকারি কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় কৃষকরা নতুন মাত্রায় ট্রে-তে চারা উৎপাদন শুরু করছেন। তারা মেশিন দিয়ে মাটিভর্তি ট্রে-তে বপন করছেন হাইব্রিড জাতের ধানবীজ। সেই বীজ থেকে চারায় পরিণত হয়েছে। কৃষির সর্বাধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উচ্চ ফলনশীল একই জাত ব্যবহার, ট্রে তে বীজ বপন, কম বয়সের চারা রোপন, চারা রোপনে রাইচ ট্রান্সপ্লান্টার ব্যবহার, সুষম সার ব্যবহার, আইল ফসল, ধান কর্তনে কম্বাইন হারভেস্টার ব্যবহার করে উৎপাদন বাড়ানো, উৎপাদন খরচ সাশ্রয় করা, কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে ভরা মৌসুমে কৃষি শ্রমিকের সংকটের সমাধান সম্ভব হবে সমলয় চাষাবাদে। অভিরামপুর গ্রামের কৃষক রেজাউল করিম জানায়, বোরো ধান চাষাবাদে আগে কখনো ট্রে-তে ধানচারা উৎপাদন করা হয়নি। স্থানীয় কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় ট্রে-তে বীজ বপন ও চারা উৎপাদন হচ্ছে। তাদের পরিকল্পনা অনুযায়ী হয়তো ভালো চারা ও অধিক ফলন নেওয়া যেতে পারে। উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, সমকালে ঘটিত বা একযোগে কৃষকের ফসল উৎপাদন করা লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এটি বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া এ কার্যক্রমে সহজে উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষকদের অধিক ফলন ঘরে তোলা সম্ভব। এটি অর্জনে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এই চাষে ইতোমধ্যে কৃষকদের প্রণোদনা দেওয়া হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
