স্টাফ রিপোর্টার : চলতি বছরে জেলায় সনাক্ত ২৮ জন কুষ্ঠ রোগীর মাঝে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৬ জন। সময়মতো চিকিৎসা নিলে ভালো হয়ে যায় কুষ্ঠ রোগ। গতকাল সকালে সিভিল সার্জনের কার্যালয়ে বিশ^ কুষ্ঠ দিবস উপলক্ষে লেপ্রা বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানান চিকিৎসকরা। প্রতিপাদ্য বিষয়, ”এখনই কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মূল করি”। সিভিল সার্জন ডা: মনিসর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন ডা. খায়রুল কবির, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ও লেপ্রা বাংলাদেশের আঞ্চলিক তত্বাবধায়ক জর্জিস হোসেন। এ সময় সাংবাদিক আব্দুল হামিদ খান, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অন লাইন পত্রিকা ’নতুন চোখ’ এর প্রকাশক এস এম আলম, ইন্ডিপেন্ডেন্টের জেলা প্রতিনিধি আবুল্ এহসান এলিচসহ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. এম জাহিদ কামাল। পরে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
