এফএনএস বিনোদন: সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কারের ৯৫তম আসরের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে। যেখানে বাজিমাত করেছে হলিউডের আলোচিত সিনেমা ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’; সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেত্রীসহ মোট ১১ বিভাগে মনোনয়ন পেয়েছে সিনেমাটি। দ্বিতীয় সর্বোচ্চ ৯টি বিভাগে মনোনয়ন পেয়েছে প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে নির্মিত জার্মান ভাষার সিনেমা ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ ও ডার্ক কমেডি ঘরানার সিনেমা ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’। সেরা গান বিভাগে মনোনয়ন পেয়েছে আলোচিত ভারতীয় সিনেমা ‘আরআরআর’ এর গান ‘নাটু নাটু’। এ ছাড়া ভারত থেকে এবার অস্কারে তথ্যচিত্র ফিচার চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে ‘অল দ্যাট ব্রিদস’ এবং স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে ‘দ্য এলিফ্যান্ট হুইসপারস’। আগামী ১২ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে ৯৫তম অস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তারকারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আমেরিকান তারকা জিমি কিমেল।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
