সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরে শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনে উদ্বুদ্ধ করতে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে ঈর্ষান্বিত সাফল্য অর্জনকারী একই বিদ্যালয়ের তিনজন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। কৃতি শিক্ষার্থীরা হলো উপজেলার দুলাই উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র আশরাফুল আবেদীন আলিফ, সাফায়েত খান লিখন ও মনিষা কৈরালা ঘোষ। এদের মধ্যে আশরাফুল আবেদীন আলিফ ১৩‘শ নম্বরের মধ্যে ১২‘শ ৮৯ নম্বর পেয়ে রাজশাহী বোর্ডে প্রথম, সাফায়েত খান লিখন ১২‘শ ৬৭ নম্বর পেয়ে উপজেলার মধ্যে দ্বিতীয় এবং মনিষা কৈরালা ঘোষ ১২‘শ ৬৩ নম্বর পেয়ে উপজেলার মধ্যে তৃতীয় হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, সুজানগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান ও দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক গোলাম রসূল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ সরদার, উপজেলা আ’লীগ নেতা সাইদুর রহমান সাইদ ও কৃতি ছাত্র আশরাফুল আবেদীন আলিফ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মালেক। শেষে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
