জেলা তথ্য অফিসের উদ্যোগে নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের লক্ষ্যে ঈশ^রদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধকালীন স্মৃতিচারণ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার পি. এম. ইমরুল কায়েস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নায়েব আলী বিশ^াস। সম্মানিত আলোচক থেকে মুক্তিযুদ্ধকালীন স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল এবং বীর মুক্তিযোদ্ধা আমিনুল রহমান দাদু। জাতির এই শ্রেষ্ঠ সন্তানেরা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করার পাশাপাশি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরেন। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে পাবনা জেলায় বিশেষ করে ঈশ^রদী উপজেলায় সংঘঠিত যুদ্ধের বর্ণনা করেন। প্রধান অতিথি বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় জীবন গড়তে সকল শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ আমাদের গৌরব, মুক্তিযোদ্ধারা আমাদের অহংকার। জাতির শ্রেষ্ঠ এই সন্তানদের আত্নত্যাগের ফলেই আমরা স্বাধীন দেশ পেয়েছি, তাঁদের এই আত্নত্যাগ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে কাজ করতে হবে। সমাবেশে সভাপতি উপস্থিত শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আত্নত্যাগ, মানবিকতা, রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শী ভাবনা, ক্যারিজম্যাটিক নেতৃত্বের কথা উল্লেখ করে তাঁর আদর্শকে ধারণ এবং লালন করে জীবন গড়ার আহবান জানান। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলার সিনিয়র তথ্য অফিসার সামিউল আলম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সেলিম আকতার। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
