স্টাফ রিপোর্টার: কারাগারে আটক বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, প্রখ্যাত শ্রমিক নেতা এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করতে যান এবং পরিবারের খোজ নিতে শিমুল বিশ্বাসের বাসায় যান বিএনপির নির্বাহী কমিটির সদস্য, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলাল এবং বিশিষ্ট কলামিস্ট রাজনৈতিক বিশ্লেষক ব্যারিষ্টার সাইফুর রহমান। সোমবার দুপুরে তারা শিমুল বিশ্বাসের সাথে কেরানীগঞ্জ কারাগারে দেখা করেন এবং তার সার্বিক খোঁজ খবর নেন, রাতে শিমুল বিশ্বাসের স্ত্রী ও ছেলেদের সাথে বাসায় গিয়ে দেখা করে খোঁজ খবর নেন। এ সময় তারা শিমুল বিশ্বাসের পক্ষে আইনীসহ সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
