এফএনএস বিদেশ : ভারতের সিকিমে নারী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের একাধিক সন্তান নিতে উৎসাহ দিচ্ছে রাজ্য সরকার। একাধিক সন্তান নিলে বাড়তি বেতন দেওয়ার কথা বলা হচ্ছে। এনডিটিভি জানিয়েছে,সিকিমের সরকারি নারী কর্মকর্তা-কর্মচারীরা বাড়িতে সন্তান লালনপালনের জন্য সহায়তাকারী রাখলে তার বেতনও রাজ্য সরকার দেবে। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং জনসংখ্যা বাড়াতে সেখানকার সরকারি নারী কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও আনুষঙ্গিক সুবিধা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। তার প্রস্তাব অনুসারে, নারী সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা দ্বিতীয় সন্তান নিলে এক দফা বেতন বাড়বে। এর বেশি সন্তান নিলে বেতন আরো বাড়ানো হবে। প্রেম সিং তামাং বলেন, স্থানীয় মানুষের মধ্যে সন্তান নেওয়ার প্রবণতা একেবারে কম। এটা সিকিমের জন্য বড় ধরনের সমস্যা। এই প্রবণতা দূরীকরণে আমাদের অবশ্যই কিছু করতে হবে। তিনি প্রস্তাব দিয়েছেন, নারী সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সন্তান লালন-পালনের জন্য বাড়িতে সহায়তাকারী রাখলে সেই অর্থও রাজ্য সরকার দেবে। এজন্য প্রতি মাসে ১০ হাজার রুপি করে বাড়তি বেতন দেওয়া হবে। সূত্র : এনডিটিভি
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
