এফএনএস বিনোদন: গত সোমবার বিয়ে করেছেন ভারতের তারকা ক্রিকেটার কে এল রাহুল ও অভিনেত্রী আথিয়া শেঠি। সুনীল শেঠির খান্ডালা ফার্মহাউসে পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করলেন দুই তারকা। বিয়ের পরেই মিডিয়ার হাতে মিষ্টি তুলে দেন অভিনেতা সুনীল শেঠি। তবে বিয়ের ছবি পোস্ট করলেন আথিয়া নিজেই। এদিন আথিয়া ও রাহুলের পরনে ছিল সাবেকি পোশাক। আথিয়া পরেছিলেন সাদা সুতো ও মুক্তোর কাজের হালকা গোলাপি রঙের লেহেঙ্গা। সঙ্গে মানানসই সোনার জড়োয়া সেট, কপালে ছোট্ট টিপ। রাহুলের পরনে ছিল সাদা শেরওয়ানি ও গলায় স্টোনের পাঁচ নড়ি হার। দুজনেই পরেছিলেন বেল ফুলের বরমাল্য। আথিয়া বিয়ের ছবি পোস্ট করে রাহুলের উদ্দেশে লেখেন, ‘তোমার আলোয় আমি ভালোবাসতে শিখেছি। আজ আমাদের ভালোবাসার মানুষদের মাঝে, বাড়িতে খুবই আনন্দ ও শান্তির মাঝে আমরা বিয়ে করলাম। আমাদের এই নতুন জার্নিতে আপনাদের আশীর্বাদ আমাদের পাথেয়।’ সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন আয়ুষ্মান খুরানা, কার্তিক আরিয়ান, ইশা গুপ্তা, কৃতী শ্যানন, রিয়া চক্রবর্তী, ভূমি পেডনেকর, বিরাট কোহলি, রাকুল প্রীত সিং, পরিণীতি চোপড়া, অনন্যা পাণ্ডেসহ আরো অনেক তারকা। সূত্র : জিনিউজ
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
