ভাঙ্গুড়া প্রতিনিধি : ভাঙ্গুড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে তিন তলা ভবনের আরসিসি ভিত দিয়ে ভবন নির্মাণ শুরু করেছেন মোফাজ্জল হোসেন নামে এক সৌদি প্রবাসী। উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পারভাঙ্গুড়া গ্রামে স্লুইজ গেট সংলগ্ন এই নির্মাণ কাজ চলছে। জানা যায়, গত আশির দশকে সিরাজগঞ্জের বাঘাবাড়ী থেকে রাজশাহীর চারঘাট পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। এতে বড়াল নদীর দক্ষিণ পাশ দিয়ে ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের ১৩ গ্রামের ফসলি মাঠ এই ওয়াপদা বাঁধের আয়ত্তে রয়েছে। পারভাঙ্গুড়া গ্রামের স্লুইচগেট দিয়ে এসব মাঠের পানি নিয়ন্ত্রণ করা হয়। কিছুদিন আগে মোফাজ্জল হোসেন স্লুইচ গেটের পূর্ব পাশে জমি ক্রয় করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে টিনের অস্থায়ী ঘর তুলে দখল নেন। সম্প্রতি তিনি দখলকৃত ওই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে আরসিসি ভিত দিয়ে ভবন নির্মাণ কাজ শুরু করেন। সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মোফাজ্জল হোসেন নিজের কেনা জমিতে ফসল চাষাবাদ করছেন। সেই জমি রেখে তিনি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নিচের ঢাল থেকে অন্তত ১৫ ফিট কেটে আরসিসি ভিত এর কাজ শুরু করেছেন মোফাজ্জল হোসেন। গত এক সপ্তাহ ধরে তিনি কাজ শুরু করে এরই মধ্যে বেজ ঢালাই শেষ করে পিলারের কাছ শুরু করেছেন। ভবন মালিক মোফাজ্জল হোসেন বলেন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নিচে আমার নিজস্ব জায়গা। তাই ওই জমির আগত হিসেবে আমি ঘর করছি। তবে এতে বাঁধ ক্ষতিগ্রস্ত হবে না। বরং আরসিসি ভবনের কারণে বাঁধ শক্তিশালী হবে। এ বিষয়ে পাবনা পাউবোর সহকারী উপ-প্রকৌশলী আল আমিন হোসাইন বলেন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দখল করে স্থাপনা নির্মাণের সুযোগ নেই। সরেজমিনে গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
