স্টাফ রিপোর্টার : পুনরায় বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা কমিটির চেয়ারম্যান হলেন দুদুকের সাবেক কমিশনার, সাবেক সিনিয়র জেলা জজ, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, পাবনার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপপু। নতুনভাবে গঠিত এই কমিটির কো- চেয়ারম্যান করা হয়েছে সাবেক তথ্য কমিশনার প্রফেসর ড. সাদেকা হালিমকে। গত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামীলীগের ২২ তম জাতীয় সম্মেলনে সুচারুরূপে প্রচার ও প্রকাশনা কমিটির দায়িত্ব পালন করে সাফল্যমন্ডিত ও প্রশংসিত হওয়ায় বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সন্তোষ প্রকাশ করে বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপপুকে পুনরায় বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা কমিটিরর চেয়ারম্যান হিসেবে মনোনীত করেন। এ খবরে পাবনা জেলা আওয়ামীলীগের নেতাকর্মী, সাংবাদিকবৃন্দ ও সাহাবুদ্দিন চুপপুর শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দ পরিলক্ষিত হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
