স্টাফ রিপোর্টার : ঈশ^রদীতে বিক্রি নিষিদ্ধ ১২০ পিস ট্রাপেন্ডাডল ট্যাবলেটসহ এক আওয়ামী লীগ নেতা আটক হয়েছে। শনিবার রাতে তাকে আটক করা হয়। আটক মজিবর রহমান (৪৭) উপজেলার মুলাডুলি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওই এলাকার মৃত মুকিম উদ্দিনের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা ‘খ’ সার্কেলের পরিদর্শক সানোয়ার হোসেন জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুলাডুলি ইউনিয়নের লক্ষীকোলা রাবার বাজারে আশা মেডিকেল হল দোকানে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল। এ সময় ওই দোকানে তল্লাশি করে ১২০ পিচ বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
