স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারি এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস ও পাবনা-২ আসনের সাবেক এমপি সেলিম রেজা হাবিবসহ কারাবন্দী সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সাবেক পাবনা পৌর বিএনপি । শনিবার বেলা এগারেটার দিকে পাবনা প্রেসক্লাবের সামনে থেকে হামিদ রোডের দুই পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মীরা অংশগ্রহণ করে শিমুল বিশ^াসের মুক্তির দাবিতে শ্লোগান দেয়। মানববন্ধন চলাকালে পাবনা পৌর বিএনপির সাবেক সভাপতি সাবির হাসান বাচ্চুর সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম লালুর পরিচালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, সাবেক সিনিয়র যুগ্ন-আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, সাবেক সহ- সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুসা,সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল,জেলা বিএনপি সাবেক যুগ্ন-সম্পাদক শহিদুল ইসলাম টুটুল বিশ^াস,সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, জেলা বিএনপির সাবেক যুগ্ন-সম্পাদক আবু বকর সিদ্দিক মকু, সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নাজমুল হক শাহিন, যুব দলের সাবেক সভাপতি মুসাব্বির হোসেন সন্জু,জেলা যুবদলের আহবায়ক হিমেল রানা, জেলা মৎস্যজীবি দলের সভাপতি আজম প্রামানিক,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আরিফ চৌধুরী , জেলা বিএনপির সাবেক সহ-দফতর মানু,পৌর বিএনপির সাঈদ,আরিফুল ইসলাম,শাহাদত হোসেন,আয়ুব সরদার,আরিফ খান,জেলা মহিলা দলের সাবেক সম্পাদিকা শামীম আরা মুন্নি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিটু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, যুগ্ন-সম্পাদক হাসান প্রমূখ। কর্মসূচিতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
