মহসীন মল্লিক : বেড়া উপজেলার আমিনপুরে চুরি যাওয়া মালামালসহ দুই চোরকে আটক করেছে থানা পুলিশ। জানা যায়, সাম্প্রতি পাবনা জেলার বিভিন্ন স্থানে চুরি হচ্ছে অহরহ,আমিনপুরেও কয়েকদিন আগে এক বাড়িতে চুরি হয়। থানায় অভিযোগের পর গত শনিবার (২১ জানুয়ারি) রাতভর পৃথক অভিযান পরিচালনা করে বেড়া থানা এলাকা থেকে দুইজন চোরকে চুরি যাওয়া মালামাল (টেলিভিশন, ইন্ডাক্সনচুলা, আইপিএস ব্যাটারী, মোবাইল ফোন) সহ আটক করা হয়। আটকৃতরা হলেন আমিনপুর থানাধীন আহম্মদপুর (উত্তরপাড়া) গ্রামের আব্দুল হাকিমের ছেলে, আলমগীর হোসেন আলম (২৪) ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে হীরা (২২)। ঘটনার সত্যাতা নিশ্চিত করে আমিনপুর থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, পুলিশ পরিদর্শক (তদন্ত) জিন্নাত সরকারের নেতৃত্বে এস আই তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দুই দফায় আমিনপুর ও বেড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে চুরি যাওয়া মালামালসহ তাদের আটক করেছে। গতকাল আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
