স্টাফ রিপোর্টার : একটি এক নালা বন্দুকসহ দুই অস্ত্রবাজকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলো সদরের ভাড়ারা ইউনিয়নের মধ্য জামুয়া গ্রামের মৃত ভেগু সরদারের ছেলে ইয়াছিন সরদার (৫০) ও একই ইউনিয়নের আওরঙ্গবাদ পূর্বপাড়া গ্রামের মৃত রহিম শেখের ছেলে আওকাত আলী শেখ (৫৫)। পুলিশ জানায়, গত ১২ জানুয়ারি রাতে সদরের ভাড়ারা ইউনিয়নের পশ্চিম জামুয়া গ্রামের চয়েন উদ্দিনের স্ত্রী ভিকটিম নাজমা খাতুনের বসতঘরে তার চাচাতো দেবর ইয়াছিন প্রবেশ করে গুলি করে। এতে নাজমার বাম পা রক্তাত্ব ও ক্ষতিগ্রস্থ হয়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করে ভূক্তভোগী। পরে পুলিশ সুপার আকবর আলী মুনসীর নির্দেশনা ও তত্বাবধায়নে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আলম এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জামান সরকারসহ সদর থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা, পুলিশ পরিদর্শক (তদন্ত)শহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার এসআই রুহুল আমিনসহ সদর থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে সদরের গয়েশপুর থেকে গ্রেফতার করে ইয়াছিনকে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভাড়ারা ইউনিয়নের আওরঙ্গবাদ পূর্বপাড়ায় অপর আসামী আওকাত আলী শেখের বসতবাড়ির মুরগির টং ঘরের নিচের মাটিতে পলিথিন দিয়ে মুড়িতে পুতে রাখা অবস্থায় ১টি একনালা বন্দুক উদ্ধার করে অভিযানিক দল। পরবর্তীতে আসামীদ্বয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
