এফএনএস স্পোর্টস: অস্ট্রেলিয়ান ওপেনে ইন্দ্রপতন। দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গেলেন বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। যুক্তরাষ্ট্রের ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ড এই কিংবদন্তিকে হারান ৬-৪, ৬-৪ ও ৭-৫ গেমে। দ্বিতীয় সেট চলার সময় চিকিৎসককে ডেকে শুশ্রূষা নিয়েছিলেন নাদাল। কোর্টে থাকবেন কি না, শঙ্কাও ছড়িয়ে পড়ে এ নিয়ে। শেষ পর্যন্ত অসহ্য ব্যথা নিয়ে খেলে হেরে যান ম্যাচটা। গ্যালারিতে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রীও। নাদালের চোখ বেয়ে অশ্রু না ঝরলেও স্বীকার করে নিলেন মানসিকভাবে বিধ্বস্ত হওয়ার কথা, ‘জানি না আসলে কী হচ্ছে। পেশির সমস্যা নাকি জয়েন্টের। আগেও নিতম্বের চোটে ভুগেছি। তবে এতটা সমস্যা ছিল না কখনো। চোট নিয়ে বেশি কথা বলতে গেলে অনেক সময়ই ক্লান্তি আসে। যদি বলি আমি মানসিকভাবে বিধ্বস্ত নই, তাহলে মিথ্যা বলা হবে।’ ২০১৬ সালের পর এটাই অস্ট্রেলিয়ান ওপেনে সবচেয়ে দ্রুত বিদায় নাদালের। এদিকে তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন দানিল মেদভেদেভ, ইগা শিয়াতেক ও কোকো গফ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
