এফএনএস বিদেশ : আফগানিস্তানের চলমান শৈতপ্রবাহে কারণে এখন পর্যন্ত ৭০ জন মারা গেছেন। একইসঙ্গে বৈরী আবহওয়ায় কমপক্ষে ৭০ হাজার গবাদিপশু প্রাণ হারিয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটির আবহাওয়া মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। গত দুই সপ্তাহ ধরে, আফগানিস্তানের অনেক প্রদেশে ব্যাপক ঠান্ডা আবহাওয়া দেখা যাচ্ছে। এ ছাড়া আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ঘোর অঞ্চলে গত সপ্তাহান্তে সর্বনিম্ন -৩৩ (মাইনাস ৩৩) ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা করা। আফগানিস্তানের আবহাওয়া অফিসের প্রধান মোহাম্মদ নাসিম মুরাদি বলেছেন, ‘সাম্প্রতিক বছরগুলোর মধ্যে চলতি বছরের শীতকাল এখন পর্যন্ত সবচেয়ে বেশি শীতল।’ মুরাদি আরও বলেন, চলমান এই শৈত্যপ্রবাহ আরও এক সপ্তাহ বা তারও বেশি সময় ধরে চলবে বলে আশঙ্কা করছি আমরা। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে বুধবার সংবাদ সংস্থা আল জাজিরাকে জানানো হয়, হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় গত আট দিনে ৭০ জন মানুষ এবং ৭০,০০০ গবাদি পশু মারা গেছে। স্থানীয় বিভিন্ন সংস্থার মতে, এবছর শীতে দেশের ৩৮ মিলিয়ন মানুষের মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছে, এবং প্রায় ৪ মিলিয়ন শিশু অপুষ্টিতে ভুগছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মতে, গত ২৮ দিনে তারা দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহে ক্ষতিগ্রস্ত অন্তত ৫০০০ পরিবারকে খাদ্য ও ত্রাণ প্যাকেজ প্রদান করেছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
