স্টাফ রিপোর্টার : বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু গতকাল বৃহস্পতিবার ভোরে ঈশ^রদীর থানা পাড়াস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ঈশ^রদী উপজেলা সিপিবি’র সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পৌর কমিশনার, ঈশ^রদী প্রেসক্লাবের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি,ঈশ^রদী থেকে প্রকাশিত সাপ্তাহিক চেতনায় ঈশ^রদীর ভারপ্রাপ্ত সম্পাদক। তিনি ছিলেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের স্বাক্ষী। তিনি বেশ কিছু দিন যাবন বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু ঈশ^রদীর সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুর শ^শুর। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক কর্মকান্ডে তার উপস্থিতি ছিলো সকলের কাছে চোখে পড়ার মতো। গতকাল বেলা ২ টায় ঈশ^রদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ছিলো মানুষের ঢল। এর আগে তার মরদেহে রাষ্ট্রিয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করা হয় প্রশাসনের পক্ষ থেকে। সেখানে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নুরুজ্জামান বিশ^াসসহ আওয়ামীলীগ, বিএনপি, সিপিবি, ওয়ার্কাস পার্টি, জাসদ, ন্যাপসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, সাংবাদিকবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দসহ সকল শেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। তার মরদেহে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ফজলুর রহমান ফান্টুর মরদেহে শেষ সালাম জানিয়ে শ্রদ্ধা জানান। তাকে ঈশ^রদী কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
