স্টাফ রিপোর্টার : ঈশ^রদী সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সাইদুল ইসলাম গতকাল ভোর ৫ টা ৪০ মিনিটে চাটমোহরের থানাপাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…..রাজেউন)। তিনি উক্ত এলাকার মরহুম ডা. সোহরাব মোল্লার ছেলে। তার বয়েছিলো ৫৪ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সদালাপী ও ভালো শিক্ষক হিসেবে সুখ্যাতি ছিলো তার। এদিকে তার মৃত্যুতে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। অসংখ্য মানুষ ছুটে যান তার বাড়িতে। গতকাল সকাল দশটায় ঈশ^রদী সরকারি কলেজ মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এছাড়াও বাদ যোহর চাটমোহর থানা সংলগ্ন জামে মসজিদে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দুটি জানাজাতেই অসংখ্য মানুষ শরিক হন। তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
