এফএনএস আন্তর্জাতিক: আফগানিস্তানের রাজধানী কাবুলে সাবেক এক নারী সংসদ সদস্যকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় তার এক দেহরক্ষীকেও গুলি করে হত্যা করা হয়। আহত হয়েছেন তার ভাই ও আরেক নিরাপত্তারক্ষী। স্থানীয় সময় রোববার বেলা ৩টার দিকে গুলি চালানো হয় বলে জানান স্থানীয় পুলিশপ্রধান মৌলভি হামিদুল্লাহ খালিদ। তিনি বলেন, নবীজাদার ভাই ও দ্বিতীয় নিরাপত্তারক্ষী আহত হয়েছেন এবং তৃতীয় নিরাপত্তারক্ষী টাকা ও গয়না নিয়ে পালিয়ে গেছেন। তবে হত্যাকাণ্ডের সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে তিনি মন্তব্য করেননি। গতকাল সোমবার দেশটির পুলিশের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওই সংসদ সদস্যের নাম মুরসাল নবীজাদা। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারে সংসদ সদস্য ছিলেন। তালেবান ক্ষমতা গ্রহণের পর কাবুলে থেকে যাওয়া কয়েকজন নারী সংসদ সদস্যের মধ্যে তিনি একজন। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান রোববার বলেছেন, নবীজাদার বাড়িতে তাকে ও তার এক দেহরক্ষীকে বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এ ঘটনার তদন্ত শুরু করেছে। নবীজাদা ২০১৯ সালে কাবুলের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হন। তিনি সংসদীয় প্রতিরক্ষা কমিশনের সদস্য ছিলেন এবং বেসরকারি গোষ্ঠী মানব সম্পদ উন্নয়ন ও গবেষণা ইনস্টিটিউটে কাজ করেছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
