স্টাফ রিপোর্টার : দেশের ৩১ টি জেলায় আরও ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের গতকাল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাঝে রয়েছে পাবনার ভাঙ্গুড়া ও সুজানগরে মডেল মসজিদ। গতকাল সকালে পাবনা সুজানগর উপজেলা প্রশাসন আয়োজিত প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তরিকুলইসলাম এর সভাপতিত্বে প্রধানঅতিথি ছিলেন জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন। আরও উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফয়সাল রহমান। এছাড়া ভাঙ্গুরা উপজেলায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান, উপ বিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তার, উপ বিভাগীয় প্রকৌশলী মাসুদ রানাসহ সুজানগর ও ভাঙ্গুড়া উপজেলার সরকারি কর্মকর্তাবৃন্দ, আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
