এফএনএস বিনোদন : মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলছে বিজয় থালাপতি ও রাশমিকা মান্দানা অভিনীত তামিল সিনেমা ‘বারিসু’। মুক্তির মাত্র ৪ দিনে বিশ্বব্যাপী শত কোটি রুপির বেশি আয় করে রীতিমত রেকর্ড গড়লো ছবিটি। বলিউড মুভি রিভিউজের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘বারিসু’ সিনেমাটি আয় করেছে ৪৬.৯ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২০.৮৫ কোটি রুপি, তৃতীয় দিনে ১৭ কোটি রুপি ও চতুর্থ দিনে ২৩ কোটি রুপি। বিশ্বব্যাপী যার মোট আয় দাঁড়িয়েছে ১০৭ কোটি ৭৫ লাখ রুপি। পারিবারিক গল্প নিয়ে নির্মিত হয়েছে বিজয়-রাশমিকার এই সিনেমা। শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনসের ব্যানারে এটি প্রযোজনা করছেন দিল রাজু। এছাড়াও ছবিটির পরিচালনায় রয়েছেন ভামসি পায়দিপল্লী। বিশ্বব্যাপী ৩ হাজার প্রেক্ষাগৃহে প্রদর্শিত এই সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ২৬০ কোটি রুপি। মুক্তির আগেই সিনেমাটি ১০০ কোটি রুপি আয় করেছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
