স্টাফ রিপোর্টার : দৈনিক আমাদের সময় এর পাবনা জেলা প্রতিনিধি ও পাবনা প্রেসক্লাবের সদস্য সুশান্ত কুমার সরকার এবং ব্যবসায়ী প্রশান্ত কুমার সরকারের পিতা সুশীল চন্দ্র সরকারের জীবনাবসান ঘটেছে। শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে আতাইকুলার চক উগ্রগড় গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত অসুস্থতায় তার জীবনাবসান হয়। তার বয়স হয়েছিলো ৮৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে, নাতি নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। অত্যন্ত সদালাপী ও বিনয়ী সুশীল চন্দ্র সরকারের জীবনাবসানের খবরে শোকের ছায়া নেমে আসে তার গ্রামের মানুষদের মাঝে। গতকাল বিকালে নরজান মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। আত্মীয় স্বজন ও শুভানুধ্যারী এ সময় উপস্থিত ছিলেন। এদিকে সাংবাদিক সুশান্ত কুমার সরকারের পিতার জীবনাবসানে পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সাবেক সহ সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, সাবেক সাধারন সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, দৈনিক ইছামতির কার্যনির্বাহী সম্পাদক মোসতাফা সতেজ, ব্যবস্থাপনা পরিচালক মোখলেছুর রহমান খান বিপ্লব, দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক ও পাবনা প্রেসক্লাবের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ছিফাত রহমান সনম গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
