স্টাফ রিপোর্টার : মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী হাফিজ শেখ (২৮) কে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ এর নির্দেশনায় শনিবার সন্ধ্যায় স্কোয়াড্রন লীডার তৌহিদুল মবিন খান এবং সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ অভিযানিক দল অভিযান চালায় সদরের দক্ষিন রামচন্দ্রপুরের মৃত রহমানের ছেলে দুলালের বাড়ির সামনে। সেখানে থেকে গ্রেফতার করা হয় হাফিজ শেখকে। সে জিআর-৪৬২/২১ (পাবনা), প্রসেস নং-২৫৯৫/২২, তারিখঃ ২০/১২/২০২২ খ্রিঃ, স্মারক নং-১১২৮, তারিখঃ ১৩/১২/২২ খ্রিঃ। ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) এর ৮ (ক) মূলের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
