আগামী ২৯ জানুয়ারি বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রাজশাহী বিভাগীয় সমাবেশে আগমন উপলক্ষে পাবনা পৌর আওয়ামীলীগের সমাবেশে যোগদান প্রসঙ্গে পৌর আওয়ামীলীগের এক জরুরী বিশেষ বর্ধিত সভা শুক্রবার রাতে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে পৌর আওয়ামীলীগের সহ সভাপতি শামসুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ্জাহান মামুনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লাল। সভায় আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রাজশাহী জনসভায় যোগদান করে জনসভা সফল করার জন্য পাবনা পৌর ১৫টি ওয়ার্ড আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে প্রস্তুতি গ্রহণ করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় পাবনা পৌর আওয়ামীলীগের উপদেষ্টা মরহুম এ্যাড. রেজাউল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার আত্নার শান্তি কামনা ও পৌর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক হাসান কাউসার, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক হাবিবুর রহমান স্বপন, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রমজান আলী চাঁদু, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পাকনসহ পৌর, ওয়ার্ড আওয়ামীলীগের অসুস্থ্য নেতাদের সুস্থ্যতা কামনা করে দোয়া পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের ধর্ম সম্পাদক আলহাজ¦ আলমগীর হোসেন। এছাড়াও সভা থেকে জামায়াত-বিএনপির সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে পাড়া মহল্লায় সজাগ থাকার নির্দেশ প্রদান করা হয়। সভায় পৌর ও ১৫টি ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ বক্তব্য দেন। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
