এফএনএস স্পোর্টস: প্রথমবারের মত আয়োজিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ^কাপের শুরুতেই চমক দেখিয়েছে বাংলাদেশ। গত শনিবার থেকে শুরু হওয়া বিশ^কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়ার পর এবার শ্রীলংকা বধের মিশনে নামছে বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিতে পারলে সুপার সিক্সে এক পা দিয়ে রাখবে বাংলাদেশ। আজ সোমবার বেনোনিতে গ্রুপ-এ তে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। ভালো ফলাফলের লক্ষ্য নিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ^কাপে খেলতে নামে বাংলাদেশ। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে একরকম উড়িয়েই দিয়েছে তারা। প্রথমে বোলারদের নৈপুন্যে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে ১৩০ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশ। বল হাতে সামনে থেকে বাংলাদেশকে নেতৃত্ব দেন অধিনায়ক দিশা বিশ^াস। ২৫ রানে ২ উইকেট নেন এই পেসার। আরেক পেসার মারুফা আকতার ২৯ রানে ২টি উইকেট নেন। স্পিনার রাবেয়া খান ২৭ রানে নেন ১ উইকেট। ১৩১ রানের টার্গেটে প্রথম বলেই উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ৬০ বলে ৬৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের পথে রাখেন আরেক ওপেনার আফিয়া প্রত্যাশা ও তিন নম্বরে নামা দিলারা আক্তার। ১১তম ওভারে বিদায় নেন আফিয়া ও দিলারা। প্রত্যাশা ২২ বলে ২৪ ও দিলারা ৪২ বলে ৪০ রানের ইনিংস খেলেন। এ অবস্থায় জয়ের জন্য শেষ ৯ ওভারে ৬০ রান দরকার পড়ে বাংলাদেশের। চতুর্থ উইকেটে দারুন এক জুটি গড়ে বাংলাদেশকে স্মরনীয় জয় এনে দেন স্বর্না আকতার ও সুমাইয়া আকতার। তাদের নৈপুন্যে ১৮ ওভারে ৩ উইকেটে ১৩২ রান করে বাংলাদেশ। শ্রীলংকাকে হারালে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্সের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারায় শ্রীলংকা। ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
