ক্রীড়া প্রতিবেদক : আটঘরিয়া চাঁদভা ইউনিয়ন পরিষদের আয়োজনে”জিন্নাহ, হাসেম, আলম ও আন্টু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ডের ২য় সেমিফাইনালে সাঁথিয়া মেয়র ফুটবল একাদশ ২-১ গোলে জয় লাভ করে ফাইনালে উঠার গৌরব নিশ্চিত করেছেন। উক্ত খেলাটি সাঁথিয়া মেয়র ফুটবল একাদশ বনাম পিজিসিবি ফুটবল ঈশ^রদী একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হয়েছে। সড়াবাড়িয়া শহীদ আবুল কাসেম প্রগতি সংঘের সহযোগিতায় শনিবার বিকালে খিদিরপুর শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আলহাজ¦ কামিল হোসেন। খেলাটি উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল গফুর মিয়া। সম্মানিত অতিথি ছিলেন অস্ট্রেলিয়া প্রবাসি ড. ইঞ্জি: পারভেজ আক্তার সুজন, ইংল্যান্ড প্রবাসি আব্দুল কাদের মাখন, প্রধান শিক্ষক গোলজার হোসেন প্রমুখ। চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জি: সাইফুল ইসলাম কামাল এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইন্তাজ আলী খান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন কাচু,সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এজেম চৌধুরী, আওয়ামী লীগ নেতা ইকবাল শেখ সহ অনেকেই। খেলায় জেলা ক্রীড়া সংস্থার তিনজন রেফারি দায়িত্বে ছিলেন। প্রতিটি খেলায় বিদেশি খেলোয়াড় বাধ্যতামুলক থাকতে হবে বলে আয়োজক কমিটি সুত্রে জানা গেছে। খেলায় চাঁদভা ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ সহ অসংখ্য দর্শকের সমাগম হয়েছিল।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
