স্টাফ রিপোর্টার : ঈশ^রদীতে রিকশাচালক মামুন হোসেনকে গুলি করে হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকান্ডে ব্যবহৃত একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধৃত ব্যক্তিরা হলেন ঈশ^রদী পৌর সদরের শৈলপাড়া মহল্লার আনোয়ার উদ্দিন (৩৫), আকরাম হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন (২৬) এবং শহিদুল ইসলামের ছেলে সাকিবুর ইসলাম সাকিব (১৭)। গতকাল শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয় চত্বরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আকবর আলী মুন্সী। তিনি বলেন, গত ৪ জানুয়ারি রাতে ঈশ^রদীর পশ্চিম টেংরি এলাকায় ভুটভুটির সাথে সংঘর্ষে একটি পিকআপের সামনের গ্লাস ভেঙে যায়। ক্ষতিপূরণ আদায় নিয়ে স্থানীয়দের সঙ্গে সুজনের কথা কাটাকাটি হয়। তিনি তা ফোনে দুলাভাই আনোয়ার উদ্দিনকে জানান। পরে নিজের লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি। এসময় আনোয়ারের গুলিতে রিকশাচালক মামুন মারা যান। ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গত তিনদিনে অভিযান চালিয়ে ঈশ^রদীর আরামবাড়িয়া থেকে আনোয়ার, পাকশী থেকে ইব্রাহিম এবং রাজশাহীর চারঘাট থেকে সাকিবকে গ্রেপ্তার করে। একইসাথে হত্যাকান্ডে ব্যবহৃত পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার আনোয়ারের বিরুদ্ধে ঈশ^রদী থানায় চুরি, মাদক ও মারামারির চারটি মামলা রয়েছে। এছাড়া ইব্রাহিম হত্যায় নিজের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন তিনি। গত ৪ জানুয়ারি রাতে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জেরে রিকশাচালক মামুনকে গুলি করে হত্যা করে আনোয়ার। এই ঘটনায় আহত হন অপর দুজন। পরে নিহতের মা লিপি আক্তার বাদী হয়ে চারজনকে নামীয় ও অজ্ঞাতনামা আরো তিন-চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। এর আগে র্যাব অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি পৌর কাউন্সিলর কামাল উদ্দিন এবং তার ভাতিজা হৃদয় হোসেনকে গ্রেপ্তার করে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
