ক্রীড়া প্রতিবেদক : জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের অংশগ্রহণে পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী ডায়মন্ড ফুড এন্ড বেভারেজ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট। নক আউট ভিত্তিক ব্যাডমিন্টন টুর্ণামেন্টে র্যাংকিং ও নন র্যাংকিং বিভাগে মোট ২৪টি দল অংশগ্রহণ করে। চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়ায় দ্য রিয়েল জিমের আয়োজনে অনুষ্ঠিত টুর্ণামেন্টের ২টি সেমিফাইনাল ও ফাইনাল খেলা শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত হয়। এরআগে গত ১০ জানুয়ারি খেলার উদ্বোধন করা হয়। টুর্ণামেন্টে নন র্যাংকিং-এ চ্যম্পিয়ন হয়েছে এম জে বিলিয়ার্ড, পাবনা। এ দলে খেলেছেন রানা ও শোভন। তারা পিবি এগ্রোকে ২-০ সেটে পরাজিত করেন। পিবি এগ্রোতে খেলেছেন নাঈম ও সাজ্জাদ। র্যাংকিং-এ চ্যাম্পিয়ন হয়েছে টিম আর স্কয়ার। এ দলে খেলেছেন জাতীয় খেলোয়াড় সোয়াদ ও ঝুমার। টিম বূস। দলকে ২-০ সেটে পরাজিত করেন। টিম বূসে খেলেছেন অনিক ও রিয়াদ। ম্যান অব দা ম্যাচ হয়েছেন টিম আর স্কয়ারের ঝুমার। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় জুনিয়র দলের কোচ ও মালয়েশিয়া মাইকেল ব্যাডমিন্টন একাডেমির কোচ ইঞ্জিনিয়ার মীর সরওয়ার আলম ও ডায়মন্ড ফুড এন্ড বেভারেজের স্বত্বাধিকারী, চাটমোহর উপজেলার সাবেক চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা। এসময় উপস্থিত ছিলেন চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ, পৌরসভার কাউন্সিলর নুর ই হাসান খান ময়না, প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন, দ্য রিয়েল জিমের তৌহিদুল ইসলাম তাইজুল, সবুজ সংঘে সভাপতি রবিউল করিম রবি প্রমূখ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
