স্টাফ রিপোর্টার : জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের জন্মদিন পালন করেছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখা। শনিবার রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে তার জন্মদিন উপলক্ষে কেক কাটা, শীতার্তদের মাঝে জ্যাকেট বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি কামরুজ্জামান রকি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন’র পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু,সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মতীন খান, সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য লিয়াকত আলী তালুকদার,সাবেক প্রচার সম্পাদক আলহাজ্ব কামিল হোসেন, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, সাবেক অর্থ সম্পাদক আব্দুল হান্নান,সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাওয়াল বিশ^াস, সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুস সামাদ রতন, আওয়ামীলীগ নেতা এডভোকেট শাহ আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার রেখা, জেলা যুব মহিলা লীগের সভাপতি আরেফা খানম শেফালী, সাধারণ সম্পাদক কোহিনুর ফেরদৌস কনা, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজসহ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সকল সদস্য ও আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে কেক কেটে আনন্দ প্রকাশ করেন দলের নেতাকর্মীরা। এমপি প্রিন্সের জন্মদিন উপলক্ষে শতাধিক শীতার্তদের মাঝে জ্যাকেট বিতরণ করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
