এফএনএস স্পোর্টস: খুব একটা ভালো অবস্থায় নেই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। চলতি মৌসুমে ১৮ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র ৭টি খেলায়। লিগের তালিকায় ২৫ পয়েন্ট নিয়ে রয়েছে ১০ নম্বরে। এর মধ্যেই সপ্যানিশ ক্লাব অ্যাতলাটিকো মাদ্রিদ থেকে ধারে দলে ভিড়িয়েছে পর্তুগিজ তরুণ স্ট্রাইকার হোয়াও ফেলিক্সকে। তবে এই ফরোয়ার্ড চেলসির হয়ে অভিষেক ম্যাচেই বাজে ট্যাকল করে দেখল লাল কার্ড। গত বৃহস্পতিবার রাতে ক্রেভেন কটেজ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় ফুলহাম-চেলসি। ম্যাচের ৫৮ মিনিটে ফুলহামের ডিফেন্ডার কেনি তেতেকে বাজেভাবে ফাউল করেছিলেন ফেলিক্স, যার ফলে পর্তুগিজ এই ফরোয়ার্ডকে লাল কার্ড দেখান রেফারি। ২২তম ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগের অভিষেক ম্যাচে মাঠ ছাড়ার লজ্জার রেকর্ডে নাম লেখালেন তিনি। সদ্য অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে চেলসিতে ধারে খেলতে এসেছেন ফেলিক্স। চলতি মৌসুমের শেষ পর্যন্ত ৯৭ লাখ পাউন্ডের চুক্তিতে চেলসিতে খেলবেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত ২১৯ ম্যাচে করেছেন ৬৮ গোল ও অ্যাসিস্ট করেছেন ৩৫ গোলে। অ্যাতলেটিকোর হয়ে ১৩১ ম্যাচে ৩৪ গোলের পাশাপাশি ১৮ গোলে অ্যাসিস্ট রয়েছে পর্তুগিজ এই ফুটবলারের।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
