ক্রীড়া প্রতিবেদক : ৫১ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এ অংশগ্রহণ করে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ সদর উপজেলায় ক্রিকেট/২৩ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। উক্ত প্রতিযোগিতায় পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ সেমিফাইনালে পাবনা পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ কে হারিয়ে ফাইনাল খেলায় অংশগ্রহন করে। ফাইনাল ম্যাচে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ আরএম একাডেমিকে ৭ উইকেটে হারানোর গৌরব অর্জন করে। স্বল্প ওভারের ম্যাচে আরএম একাডেমি ৮ ওভারে খেলে সংগ্রহ করে ৮৬ রান। জবাবে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ ৭ ওভার ৩ বল খেলে জয় নিশ্চিত করে। ক্রিকেটারদের এই সফলতায় অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শিবজিত কুমার নাগ প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল প্রতিযোগিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
