এফএনএস বিনোদন: ‘ভারিসু’ শিরোনামে গতকাল বুধবার মুক্তি পেয়েছে তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের নতুন সিনেমা। আর এই সিনেমার জন্য বিজয় নাকি একাই পরিশ্রমিক নিয়েছেন ১৫০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯৩ কোটি টাকা। বলিউডভিত্তিক প্রভাবশালী পোর্টাল পিঙ্কভিলা বিশ্বস্ত সূত্রে এক বিশেষ প্রতিবেদনে এমন দাবি করেছে। বলা হচ্ছে, তামিল সিনেমায় রাজত্ব চলা বিজয়ের এই আকাশচুম্বী পারিশ্রমিক বলিউড ও দক্ষিণের শীর্ষ তারকাদের পারিশ্রমিক ছাড়িয়ে গেছে। আর ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা হিসেবে থালাপতি বিজয়ের নামটি এখন উল্লেখ করা যেতেই পারে। আবার টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ২০০ কোটি রুপি বাজেটের এই সিনেমায় বিজয় নিয়েছেন ১১০ কোটি রুপি আর নায়িকা নিয়েছেন চার কোটি রুপি আর পরিচালক নিয়েছন দুই কোটি রুপি। দিল রাজু ও সিরিশের প্রযোজনায় ‘ভারিসু’ নির্মাণ করেছেন ভামসি পেইদিপাল্লি। সিনেমাটিতে বিজয়ের বিপরীতে নায়িকা হয়েছেন রাশমিকা মান্দানা। আরও আছেন প্রভু, আর শরৎকুমার, প্রকাশ রাজ, শ্রীকান্ত প্রমুখ। ‘ভারিসু’ ১৩ জানুয়ারি হিন্দি এবং ১৪ জানুয়ারি তেলেগু ভাষায় মুক্তি পাবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
