স্টাফ রিপোর্টার : পরিবহন ব্যবসায়ী পাবনা-সুজানগর রুটের সুরুজ পরিবহনের মালিক সুরুজ মুন্সি মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় ব্রেইনষ্ট্রোকে আক্রান্ত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…….রাজেউন)। তিনি জেলার সুজানগর থানার মানিকদিয়ার গ্রামের এক সময়ের প্রখ্যাত ব্যবসায়ী মরহুম গহের আলী মুন্সির (ঘুঘু মুন্সি) বড় নাতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম আজিজুর রহমান মুন্সির বড় ছেলে এবং সুজানগর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুস সাত্তার মুন্সির ভাতিজা। দিনভর স্বাভাবিক জীবন যাপনে থাকা অবস্থায় সুরুজ মুন্সি হঠাৎ করে রাতে অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে কিছু সময়ের মাঝেই শেষ নি:শ^াস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিলো ৪৯ বছর। তিনি মা, স্ত্রী, ২ মেয়ে, ২ ভাই ফিরোজ মুন্সি বিদ্যুৎ ও অলোক মুন্সি, ২ বোন, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর জেনে অসংখ্য মানুষ শহরের দক্ষিন রাঘবপুরের খা পাড়াস্থ তার নিজ বাড়িতে ছুটে যান। ব্যাক্তিগত জীবনে সদালাপী ও বিনয়ী ঠান্ডা প্রকৃতির সুরুজ মুন্সির ইন্তেকালে শোকের ছায়া নেমে আসে দক্ষিন রাঘবপুরে। গতকাল বেলা সাড়ে এগারোটায় সুজানগরের মানিকদিয়ার গ্রামে তার দাদাদের স্মরণে পারিবারিকভাবে প্রতিষ্ঠা করা মুন্সি গহের আলী ও জুলমত আলী হাফেজিয়া আরাবিয়া মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। বেলা দুটোয় দক্ষিন রাঘবপুর জামে মসজিদে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেও শরিক হন অসংখ্য মানুষ। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
