এফএনএস বিনোদন: ২০২১ সালের ২ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ‘হাসিন দিলরুবা’ সিনেমাটি। যেখানে রানি কাশ্যপ সাক্সেনা নামের চরিত্রে রূপ-শরীরী আবেদন ছড়িয়েছিলেন তাপসী পান্নু। রোমান্টিক-থ্রিলার ঘরানার ছবিটি দর্শকের বিপুল সাড়া পায়। বছর দেড়েক পর ঘোষণা এলো, ‘হাসিন দিলরুবা’ হয়ে পর্দায় ফিরছেন তাপসী। সিকুয়েলটির নাম দেওয়া হয়েছে ‘ফির আয়ি হাসিন দিলরুবা’। গত বুধবার একটি পোস্টার শেয়ার করে সুখবরটি দিয়েছেন অভিনেত্রী। পোস্টারে দেখা যায়, নৌকায় বসে জলে ভাসতে ভাসতে তাজমহলের দিকে যাচ্ছেন তাপসী। তার পরনে লাল শাড়ির সঙ্গে কালো স্লিভ-ব্যাকলেস ব্লাউজ। পোস্টারের ক্যাপশনে তাপসী বলেছেন, ‘এক নতুন শহরে, আরও একবার বিশৃঙ্খলা করতে আসছে আমাদের হাসিন দিলরুবা।’ তাপসী পান্নু জানান, এবারের সিনেমাটির গল্প আরও বেশি চমকপ্রদ। এমনকি গল্প শুনে তার রক্তচাপ পর্যন্ত বেড়ে গিয়েছিল! সেজন্য লেখক কণিকা ধিলনের কাছে আর্জি জানিয়েছেন, যেন একটু রয়েসয়ে গল্প লেখেন। ‘হাসিন দিলরুবা’ সিনেমার মতো এটাতেও তাপসীর সঙ্গে থাকছেন বিক্রান্ত মাসে। কিছু দিন আগেই অভিনেতা নয়া কিস্তির ইঙ্গিত দিয়েছিলেন। এবার পোস্টার-সমেত এসে গেছে অফিসিয়াল ঘোষণা। এখন কেবল শুটিং শেষে মুক্তির অপেক্ষা। প্রথম সিনেমাটি বিনিল ম্যাথিউ পরিচালনা করলেও এটি বানাচ্ছেন জয়প্রদ দেসাই। প্রযোজনায় আনন্দ এল রাই ও হিমাংসু শর্মা। এটি সিনেমা হলে নাকি ওটিটিতে মুক্তি পাবে, তা এখনও নিশ্চিত করা হয়নি। ‘ফির আয়ি হাসিন দিলরুবা’ ছাড়াও তাপসীর হাতে রয়েছে ‘ডানকি’ সিনেমার কাজ। রাজকুমার হিরানির নির্মাণে এতে তিনি অভিনয় করছেন শাহরুখ খানের সঙ্গে। সূত্র: হিন্দুস্তান টাইমস
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
