এফএনএস বিনোদন: হলিউডের সবচেয়ে বড় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৮০ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেলো রাজামৌলি পরিচালিত ব্লকব্লাস্টার মুভি আরআরআর। নাটু নাটু গানের জন্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেলো ছবিটি। গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে সিনেমাটির প্রধান কাস্ট অংশগ্রহণ করেন। এটি সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্রের জন্যও প্রতিদ্বন্দ্বিতা করছিল, কিন্তু এটি আর্জেন্টিনার বিরুদ্ধে জিততে পারেনি চলচ্চিত্রটি। দুই রিয়েল-লাইফ হিরো কোমারাম ভীম ও অল্লুরি সীতারামা রাজুর জীবনের ওপর ভিত্তি করে তৈরি ছবি ‘আর আর আর’ এখন বিশ্বজয় করেছে। আন্তর্জাতিক দর্শকদের মন মাতিয়ে রেখেছে এই ছবি। রাজুর চরিত্রে রাম চরণ ও ভীমের চরিত্রে জুনিয়র এনটিআর তো দর্শকদের মন জয় করেইছেন, সেই সঙ্গে আলিয়া ভট্ট, অজয় দেবগণ ও শ্রিয়া শরণের উপস্থিতিও মানুষকে কাছে টেনেছে। রয়েছেন ব্রিটিশ অভিনেতা রে স্টিভেনসন ও অ্যালিসন ডুডি। গত বছর মার্চ মাসে দেশে মু্ক্িত পায় ছবিটি। বক্স অফিসে অল্প সময়ের মধ্যেই ছবির ব্যবসা ১,২০০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে। অস্কারজয়ী অভিনেত্রী জেসিকা চ্যাসটেইনও ছবির প্রশংসা করেছেন। আরআরআর সিনেমার সেরা আকর্ষণ জুনিয়র এনটিআর।
