স্টাফ রিপোর্টার : বীর মুক্তিযোদ্ধাদের গ্রেজেট-সনদ ও ভাতা পুনর্বহালসহ ৭ দফা দাবিতে চলমান আন্দোলনরত বীর মুক্তিযোদ্ধাদের সহযোগিতার আশ^াস দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু। তিনি বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধাদের সুখ দুখে নিজেকে সব সময়ে জড়িয়ে রেখেছি। তাদের ন্যায় সঙ্গত ও যুক্তিযুক্ত যে কোনো দাবির সাথে আমার সম্পৃক্ততা সব সময়েই থাকবে। ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আজ স্বাধীনতার ৫০ বছর পরে এক দল স্বার্থনেষী মহল জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভেদ, বৈষম্য ও বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বিভিন্ন অনৈতিক কর্মকান্ড করে যাচ্ছে, যা অত্যন্ত লজ্জাকর ও দু:খজনক। গতকাল বুধবার (১১ জানুয়ারি) দুপুরে পাবনা ডায়াবেটিক সমিতির মিলনায়তনে আন্দোলনরত বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় আন্দোলনরত শতাধিক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। জেলা মুক্তিযোদ্ধা হয়রানি প্রতিরোধ কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন পাবনা ডায়াবেটিস সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আজিজুল হক প্রমুখ। সাহাবুদ্দিন চুপ্পু আরও বলেন, ‘ইতোমধ্যেই মহামান্য হাইকোর্ট একটি রায় প্রদান করেছেন। মুক্তিযোদ্ধা হিসেবে যাচাই-বাছাই করে গেজেট প্রকাশের পর তা আর বাতিল করতে পারবে না জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। এই রায়ের পুর্ণাঙ্গ কপি বের হলে আমরা পাবনা সুবিধাবঞ্চিত মুক্তিযোদ্ধাদের বিষয়ে আইনগত প্রদক্ষেপ গ্রহণ করে সহযোগিতা করবো।’ এদিকে এই মতবিনিময় সভার পরে মুক্তিযোদ্ধা সংসদের পাবনা সদর থানা সাবেক ইউনিট কমান্ড কার্যালয়ে পাবনা জেলা মুক্তিযোদ্ধা হয়রানি প্রতিরোধ কমিটির পৃথক একটি সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের ভারপ্রাপ্ত আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান রঞ্জু, বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বার প্রমুখ বক্তব্য দেন। সভায় আন্দোলনের নানা বিষয়ে আলোচনায় হয়। আগামী ৩০ জানুয়ারির মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের গ্রেজেট-সনদ ও ভাতা পুনর্বহালসহ ৭ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি প্রদান করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
